নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের কালী প্রতিমার প্রায় ৮ ভরি স্বর্নালংকার চুরির ঘটনায় অভিযুক্ত স্বপন মজুমদার (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। মন্দিরের সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ দেখে রোববার রাতে পাশর্^বর্তী আগৈলঝাড়া থানার রামান্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত স্বপন আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর (বাজনা) গ্রামের বিমল মজুমদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গত ৭ নভেম্বর প্রকাশ্য দিবালোকে মন্দিরের কালী প্রতিমার গলায় সজ্জিত প্রায় ৮ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। যা মন্দিরের সিসি ক্যামেরার ধারনকৃত ফুটেজের মাধ্যমে চোর স্বপন মজুমদারকে শনাক্ত করা হয়। এ ঘটনার পরের দিন ৮ নভেম্বর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রনবরঞ্জণ দত্ত বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
২০১৯-১২-২৩
