পরিচয় মিলেনি সন্ধ্যা নদী থেকে উদ্ধার লাশের

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশের এখনও পরিচয় মিলেনি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দাসেরহাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, সোমবার সন্ধ্যায় দাসেরহাট এলাকার লোকজন সন্ধ্যা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ নদী থেকে তার লাশ উদ্ধার করে। প্রায় ৪০ বছর বয়সের অজ্ঞাত ওই ব্যক্তির লাশে পঁচন ধরেছে। পুলিশের ধারনা লাশটি ৩/৪দিন ধরে নদীতে ভাসছে। লাশে পঁচন ধরায় তার গায়ে কোন ক্ষত চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *