দ্বীপের জনসংখ্যা ১৬ জন!

Spread the love

নাগরিক রিপোর্ট: সমুদ্রের মাঝে ছোট্ট একটি দ্বীপ। বাসিন্দা মাত্র ১৬ জন। তাদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থাও রয়েছে। এক দৌড়ে দ্বীপের এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া যাবে। তবে অত্যন্ত প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে এখানে বেঁচে থাকতে হয়। জার্মানির এ দ্বীপের নাম ওল্যান্ড আইল্যান্ড।
এটিকে বলা হয় জার্মানির উত্তর সাগরে অবস্থিত তথাকথিত ‘হলিং আইল্যান্ড’। এ সাগরে রক্ষাপ্রাচীর বিহীন ছোট ছোট দ্বীপকে হলিং আইল্যান্ড বলা হয়। এসব দ্বীপ সামান্য ঝড় বা বড় ঢেউয়ের কারণেই প্লাবিত হয়ে যায়। কিন্তু এরপরও দ্বীপ ছাড়তে চান না বর্তমান বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *