স্কুল ব্যাগে ধারালো অস্ত্র, ৫ ছাত্র বহিস্কার

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদীতে স্কুল ব্যাগ থেকে ধারালো চাকু ও চাপাতি উদ্ধারের ঘটনায় হামলার পরিকল্পনাকারী ৫ ছাত্রকে স্কুল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত ছাত্ররা হলো- নবম শ্রেনীর ছাত্র রাসেল হাওলাদার, দশম শ্রেনীর ছাত্র হামিম মৃধা, নাঈম সিপাই, এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান, শাহাদাত হোসেন। বুধবার উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের কারণে হামলার পরিকল্পনাকারী ওই ৫ স্কুলছাত্রকে বহিস্কার করা হয়।
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল আলম বলেন, সিনিয়র-জুনিয়র ছাত্রদের দ্বন্দ্বের কারণে হামলার উদ্দেশ্যে ওই ছাত্ররা স্কুল ব্যাগে করে ধারালো চাকু ও চাপাতি নিয়ে বুধবার সকালে বিদ্যালয়ের ক্লাশরুমে প্রবেশ করে প্রথম ক্লাশ করতে থাকে। বিষয়টি আমার স্কুলের শিক্ষকরা জানতে পেরে তাৎক্ষনিক তাদের ব্যাগ তল্লাশী করে ধারালো ৩টি চাকু ও ২টি চাপাতি উদ্ধার করেছেন।
এ নিয়ে বেলা সাড়ে এগারোটার দিকে স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে সর্বসম্মতিক্রমে হামলার পকিল্পনাকারী ওই পাঁচ ছাত্রকে স্কুল থেকে বহিস্কার দেয়া হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *