সিটি মেয়রের নামে চাঁদাবাজী, আটক-২

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নামে ফেসবুকে ফেক আইডি খুলে চাঁদাবাজীর ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- বরগুনার আমতলী এলাকার আশিকুর রহমান আশিক (২৫) ও নগরীর কাউনিয়া থানাধীণ এলাকার জান্নাতুন তহুরা।
বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নিজের ফেসবুক আইডি নকল করে আরেকটি ফেক আইডি তৈরী করে চাঁদাবাজ চক্রটি। ফেক আইডি ব্যবহার করে লোকজনের বিশ্বস্ততা অর্জন করে ও পরবর্তীতে ফোনে যোগাযোগ করে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবী করে আসছে।
এধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব ৮ এর একটি টিম প্রথমে আশিকুর রহমান আশিককে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করা হয়। পরে একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা লেনদেনের কারণে সহযোগী জান্নাতুন তহুরাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে স্বীকার করেছে- বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে অনেক লোকের কাছ থেকে বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্ট এর মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি দেয়ার নাম করে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকম চাঁদার টাকা উত্তোলন করেছে। তাদের চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব-৮ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *