বরিশালে ৩শ কেজি জাটকা উদ্ধার, আটক-১

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে বৃহস্পতিবার বিআরটিসি বাস থেকে ৩০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। এসময় জাটকা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মো: অপু নামে তজুমুদ্দিনের একজন মৎস্য শ্রমিককে আটক করেছে পুলিশ। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাওয়ার পথে সদর উপজেলার দিনারের পুল এলাকায় আটক করা হয়।
বরিশাল বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বলেন, বাসটি থেকে ৩০০ কেজি জাটকা উদ্ধার এবং মৎস্য শ্রমিক অপুকে আটক করা হয়েছে। তবে যাত্রী থাকার কারনে বাসটি ছেড়ে দিয়েছেন। অভিযানে থাকা বরিশাল মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা জয়নাল আবেদিন বলেছেন, উদ্ধার হওয়া জাটকা ও আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার মুখোমুখি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *