ঘর বাঁধলেন ৭৫ বছর বয়সের অভিনেতা ৫০ বছরের অভিনেত্রী

Spread the love

নাগরিক ডেস্ক : দুজনেই অভিনয় জগতের। এক জনের বয়স ৭৫, আর অন্যজনের প্রায় ৫০। দুজনেই যৌবন পেছনে ফেলে এসেছেন অনেক আগেই। আবার বয়সেরও বিশাল ফারাক। কিন্তু তাতে কী? ভালোবাসা ছিল অটুট। বহু বছর একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতা চলচ্চিত্রের দুই তারকা অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়।

গতকাল বৃহস্পতিবার হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়।

তবে বিয়ের আয়োজন ছোট হলেও বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনো খামতি ছিল না। সাদা পাঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর। অন্যদিকে মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায়।

দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু,সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *