নাগরিক রিপোর্ট: বরিশালের কালাবদর নদী থেকে একটি ট্রলার সহ ৫০মন জাটকা আটক করেছে কোস্ট গার্ড । শুক্রবার ভোর রাতে এ অভিযান করা হয়।
বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ভোলা থেকে একটি ট্রলার বোঝাই জাটকা বরিশালে নেয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে কোস্ট গার্ডের সহায়তায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার বোঝাই ৫০মন জাঁটকা আটক করা হয়।
তবে অভিযানের খবর পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের উপস্থিতিতে শুক্রবার সকালে জব্দকৃত জাঁটকা বিভিন্ন লিল্লাহ বোর্ডিং এবং অসহায় দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।
২০২০-০১-১৭
