নাগরিক রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তাবিথ আউয়াল আহত হয়েছেন।
মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তাবিথ আউয়াল আজ গাবতলীর পর্বতা সিনেমা হলের কাছে বাজারপাড়া এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। সঙ্গে সঙ্গে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাবিথ ও তাঁর প্রচার সঙ্গীদের ওপর হামলা চালান। এ সময় তাবিথের ওপর ডিম ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর সঙ্গী কয়েকজনকে লাঠি দিয়েও আঘাত করা হয়। তাবিথও মাথায় আঘাত পান।
এ সময় হামলাকারীদের সঙ্গে তাবিথের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। ঘটনার পর সেখানে পুলিশ আসে। তারা দুই পক্ষের মধ্যে দাঁড়িয়ে থেকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা চালায়।
কাপুরুষের মতো হামলা: তাবিথ
গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় হামলার শিকার হন তাবিথ আউয়াল। ঢাকা, ২১, জানুয়ারি। ছবি: আশরাফুল আলমগাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় হামলার শিকার হন তাবিথ আউয়াল। ঢাকা, ২১, জানুয়ারি। ছবি: আশরাফুল আলমনির্বাচনী প্রচারে ‘কাপুরুষের মতো’ হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের ওপর এক দফা হামলা হয়। হামলায় তিনি আহত হন। পরে তিনি প্রতিক্রিয়া জানান, কাপুরুষের মতো হামলা করা হয়েছে।
২০২০-০১-২১
