প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট: বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতাা বরিশাল বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় নগরীর বান্দ রোডের আউটার স্টেডিয়ামে পায়রা অবমুক্ত এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগীতার উদ্ধোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ার উন্নয়নে নানামুখি পদক্ষেপ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগীতায় অংশগ্রহনকারীরা ইউনিয়ন এবং উপজেলা পর্যায় থেকে উঠে এসেছে। এখানে ভালো করতে পারলেই তারা জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফারুক। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *