বরিশালে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট: রিশালে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী মো. আরিফ খন্দকারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রোববার রাত ১২টায় নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৮ সুত্র জানিয়েছে, আরিফ খন্দকারের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৯৩ পিস ইয়াবা এবং ১৫ বোতল ফেন্সিডিল। আরিফ খন্দকার বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের মৃত কাশেম খন্দকারের ছেলে।
র‌্যাব-৮ সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারখাল সংলগ্ন কোষ্টগার্ডের জেটি এলাকায় অভিযান চালিয়ে আরিফ খন্দকারকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উল্লেখিত আগ্নোয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব- ৮ এর উপ সহকারী পরিচালক মো. লুৎফর রহমান বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *