ইঁদুর মারার ফাঁদে প্রান গেল শ্রমিকের

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদীতে বিদ্যুৎ সংযোগে জিআই (গুণার) তার দিয়ে তৈরি করা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম বেজহার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত আজাহার সরদারের পুত্র দুলাল সরদার দীর্ঘদিন ধরে একই গ্রামের সোহেল সরদারের মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। সেখানকার ঘেরের চারপাশের সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব্য ঠেকাতে বিদ্যুৎ সংযোগে জিআই (গুণার) তার দিয়ে ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন ঘের মালিক। শনিবার ভূলবশত শ্রমিক দুলাল সরদার বৈদ্যুতিক তার না খুলেই ঘেরে প্রবেশ করেন। এসময় অসাবধানতাবশত তিনি (দুলাল) তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় দুলাল সরদারকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, শ্রমিকের লাশ থানা আনা হয়েছে। ওই পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *