কুয়াকাটা সী বিচে সূর্যাস্তের দৃশ্য অবলোকন করলেন রাস্ট্রপতি

Spread the love

নাগরিক রিপোর্ট: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পৌছেছেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো.আবদুল হামিদ। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় রাস্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার কুয়াকাটা ২০ শয্যা বিশিস্ট হাসপাতাল সংলগ্ন মাঠে অবতরন করেছে। তিনি কুয়াকাটা সী বিচ পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
কুয়াকাটার স্থানীয় সংবাদকর্মী এবং আয়োজকদের তথ্যমতে, রাস্ট্রপতির আগমনের আগে থেকেই গোটা কুয়াকাটা নিরাপত্তার চাঁদরে ঘিরে রাখা হয়। সেখানে এসএসএফসহ আইনশৃংখলাবাহিনীর নজরিবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে নেমেই রাস্ট্রপতি সরাসরি কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন এ পৌছান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। শেষ বিকেলে রাস্ট্রপতি কুয়াকাটা সী বিচে সূর্যাস্তোর দৃশ্য অবলোকন করেন। এসময় গোটা সাগর সৈকতে এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেস্টুনি ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বলে জানিয়েছেন ওই কলেজের প্রভাষক শহিদুল ইসলাম শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *