নাগরিক রিপোর্ট: যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে বরিশালের দুই কৃতি সন্তান স্থান পেলেন। এরা হচ্ছেন সদ্য ঘোষিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ সভাপতি আব্দুল খালেক হাওলাদার এবং যুগ্ন সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ। খালেক বরিশালের মেহেন্দীগঞ্জের এবং মাসুদ বাকেরগঞ্জের কৃতি সন্তান। এই দুই জনই রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দলে পরিচিত।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় বরিশালের বিভিন্ন নেতাকর্মী আব্দুল খালেক হাওলাদার ও নুরুল ইসলাম খান মাসুদকে অভিনন্দন জানিয়েছেন।
২০২০-০২-০৭
