নাগরিক রিপোর্ট: বরিশালের বিভিন্ন উপজেলার গুচ্ছগ্রামে সরকারীভাবে নির্মিত টিনের ঘর হতদরিদ্র ও ভুমিহীনদের নামে বরাদ্ধ দেয়ার দাবীতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি হারুন ভান্ডারী।
কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল জেলার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি হারুন ভান্ডারী অভিযোগ করেন, গুচ্ছগ্রামের সরকারী ঘর স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকৃত ভূমিহীনদের বরাদ্ধ না দিয়ে জটিলতা সৃষ্টি করছে। এসব জন প্রতিনিধিরা তাদের নিজস্ব লোকদের সুপারিশের মাধ্যমে বরাদ্ধ দেয়ার কারনে ভিটাহীন মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারী ঘর বরাদ্ধ দেয়ার দাবী জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন কৃষাণী সভা বরিশাল জেলা সভাপতি রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশন জেলা সাধারন সম্পাদক হালিম মোহরী, সাধারন সম্পাদিক রেনু বেগম, প্রচার সম্পাদক ইউসুব আকন, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত, নুর নাহার মিলি প্রমূখ।
২০২০-০২-০৭
