জুনিয়রদের শুভকামনা জানালেন মাশরাফি

Spread the love

নাগরিক ডেস্ক: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। মহারণের সেই ম্যাচকে সামনে রেখে জুনিয়রদের প্রতি শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার নিজের ফেসবুক পেজে দেশসেরা এই অধিনায়ক লেখেন, ‘প্রত্যাশা থাকবেই, ১৯ বছরে এগুলো ভাবার সময় কোথায়। চাপ নয় ফাইনাল উপভোগ করুক ছোট ভাইয়েরা।’

গত ৬ ফেব্রুয়ারি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা।

এর আগে আইসিসির কোনো বিশ্বকাপেই এ যাবৎকালে বাংলাদেশ সেমি ফাইনাল খেলেনি।
এবার পালা নতুন ইতিহাসের রচনার। ফাইনালে ভারতকে হারাতে পারলেই প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে বাংলাদেশের যুবারা।

২ Comments

  1. This blog provides a abundance of knowledge on these subjects. Thank you for offering your wisdom with your readers.

  2. Your passion radiates in your writing, and it’s contagious!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *