গ্রামের মানুষও সুবিধা পাবে শহরের মতো : প্রধানমন্ত্রী

Spread the love

নাগরিক ডেস্ক: শহরে সাধারণ মানুষ যেমন নাগরিক সুবিধা পায়, গ্রামের মানুষও তেমন নাগরিক সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে আনসার ও ভিডিপির ৪০তম জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষ পাবে। শহরে সাধারণ মানুষ যেমন নাগরিক সুবিধা পায়, গ্রামের মানুষও সেই নাগরিক সুবিধা পাবে। প্রতিটি গ্রাম হবে শহরের সুযোগ-সুবিধাসম্পন্ন নগর।’
পাশাপাশি একটি বাড়ি, একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার দারিদ্র্য বিমোচনের কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

এ সময় জননিরাপত্তা রক্ষায় অশুভ শক্তিকে পরাজিত করতে সততা ও সাহসিকতার সঙ্গে আনসার ও ভিডিপি সদস্যদের কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *