প্রেমের টানে সখীপুরে নেপালী তরণী, বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ

Spread the love

নাগরিক ডেস্ক: প্রেমের টানে নেপাল থেকে টাঙ্গাইলের সখীপুরে সংসার করতে এসেছে সানজু কুমারী খাত্রী (২০) নামে এক তরুণী। প্রায় চার বছর ধরে মালয়শিয়া একটি কোম্পানীতে কাজ করার সময় একে অপরের সঙ্গে চেনা-জানা হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রেমিক যুবকের সঙ্গে তিনি বাংলাদেশে চলে আসেন। ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। ওই যুবক হলেন উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২৫)। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সাংবাদিকদের প্রশ্নে খাদিজা আক্তারের নেপালী ভাষার অনুবাদ করে নাজমুল বলেন, ‘বাংলাদেশর সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। নাজমুলকে অনেক ভালোবাসি। আমি আর নেপালে ফিরে যাব না।’ নাজমুল ইসলাম বলেন, ‘একটি হিন্দু মেয়ে আমাকে ভালোবেসে মুসলমান হয়ে আমাকে বিয়ে করেছে এবং দেশত্যাগ করে বাংলাদেশে এসেছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *