নাগরিক ডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্যে নাকি উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন তিনি।
ভারতে আসার আগে ফেসবুকে জনপ্রিয়তার উদাহরণ তুলে ধরে ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেন, ‘আমি মনে করি এটা একটা বড় সম্মান।
মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদি ২ নম্বরে রয়েছেন।
প্রধানমন্ত্রী মোদি টুইটে লেখেন, ভারত আমাদের সম্মানিত অতিথিদের মনে রাখার মতো করে স্বাগত জানাবে।
এই সফর একটি বিশেষ সফর এবং এটি ভারত-মার্কিন বন্ধুত্বকে আরও দৃঢ়তর করতে সাহায্য করবে, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দু’দেশের সম্পর্ককে।

I admire your skill to turn mundane topics into intriguing content. Keep it up!