ছাত্রীকে ধর্ষন: ববি’র সেই কর্মচারী বরখাস্ত

Spread the love

নাগরিক রিপোর্ট: কলেজ ছাত্রীকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ছাত্রলীগ নেতা বনি আমিনকে এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) ইস্যু ক্লার্ক পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১১ ফেব্রæয়ারি নারী কেলেঙ্কারীর অভিযোগে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয় বনি আমিনকে। সে বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে ছিলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বহিস্কার আদেশে উল্লেখ করা হয়েছে, যেহেতু বনি আমিন কর্তৃক সংঘটিত উক্ত নারীকে ধর্ষণের অপরাধ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, সেহেতু তার এধরনের অপরাধ সংঘটনের প্রাথমিক তথ্যাদি রয়েছে। তাই অসদাচরণের দায়ে বনি আমিনকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ইস্যু ক্লার্ক পদ থেকে সরকারি বিধিমালা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হল।
উল্লেখ্য, ভাতিজির বান্ধবি সরকারি বরিশাল কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে কুয়াকাটা সমুদ্রসৈকতের একটি আবাসিক হোটেলে আটকে রেখে রাতভর ধর্ষণ করে ছাত্রলীগ নেতা ও ববি’র তৃতীয় শ্রেনীর কর্মচারী বনি আমিন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, গত ৯ ফেব্রæয়ারী নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অপহরণ করে দুই সন্তানের জনক বনি আমিন। এ খবর জানাজানি হলে, তরুনীকে ঝালকাঠিতে তার এক আত্মীয় বাড়িতে পৌঁছে দিয়ে পালিয়ে যায় বনি আমিন। ওই রাতেই এয়ারপোর্ট থানা পুলিশ ঝালকাঠি থেকে তরুনীকে উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *