এলএলবি পরীক্ষায় বিএম কলেজে ২৫ জন বহিস্কার

Spread the love

নাগরিক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এলএলবি ১ম পর্বের পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিস্কার করেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ তথ্য জানিয়েছেন।
বরিশালে সুষ্ঠুভাবে এলএলবি পরীক্ষা গ্রহনের জন্য জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস পরীক্ষা তদারকি করেন। শনিবারের পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, এলএলবি ১ম বর্ষের পরবর্তী পরীক্ষাগুলোও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *