নাগরিক রিপোর্ট: বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে আজ বুধবার। বৈরী আবহাওয়ার মধ্যেও পীর অনুসারী হাজার হাজার মুসুল্লি চরমোনাইর মাহফিল প্রাঙ্গনে পৌছেছেন। জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উ™ে^াধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সুচনা করবেন। বছরে দুটি মাহফিলের মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি সবচেয়ে গুরুত্বপূর্ন হিসাবে গণ্য করেন চরমোনাই পীর অনুসারীরা। কয়েক লাখ মুসুল্লী এ মাহফিলে অংশগ্রহন করেন।
চরমোনাই মাদরাসার অধ্যক্ষ ও পীরের বড় ভাই মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জানান, মাহফিলের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। মাহফিলে মুসুল্লীদের জন্য ৫টি মাঠ করা হয়েছে। মোসাদ্দেক বিল্লাহ জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর পরই সবগুলো মাঠ মুসুল্লীতে পূরিপূর্ন হয়ে গেছে। এখন আগত মুসুল্লীরা আশপাশের বাড়িঘর এবং ফাঁকা জায়গায় মুসুল্লীরা অবস্থান নিচ্ছেন। মাহফিলে সার্বিক সহযোগীতা নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন।
মাহফিলের মিডিয়া সেলের প্রধান মো. শরিয়ত উল্লাহ জানান, বরিশালে বৃস্টি হলেও মাহফিলে হাজার হাজার মুসল্লী এসে গেছেন। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর চরমোনাই পীর মাহফিলে বয়না করবেন। তিনি মোট ৫টি বয়ান করবেন। আগামী শনিবার সকালে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। এছাড়া মাহফিলের ™ি^তীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এগুলো মুলত চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক মহাসমাবেশে পরিনত হয়। সকলস্তরের নেতাকর্মী এবং পীর অনুসারীরা মাহফিলে অংশ নেওয়ায় দলটির রাজনৈতিক অনেক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয় ফাল্গুন মাসের বার্ষিক মাহফিলে।
২০২০-০২-২৬
