পুলিশ সদস্যের বাসার স্বর্নালংকার লুট, যুবক গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট: আগৈলঝাড়ায় প্রকাশ্যে পুলিশ সদস্যর ঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্নলংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টি সদস্য এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারকৃত যুবক হচ্ছে রিয়াজ ফকিরকে (২৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, সোমবার অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে দিন দুপুরে পুলিশ সদস্যর বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও স্বর্নালংকার লুটের ঘটনার সাথে জড়িত থাকায় অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য রিয়াজ ফকিরকে (২৫) গ্রেফতার করেন তিনি। গ্রেফতারকৃত রিয়াজ ওই গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।
জানা গেছে, আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ সদস্য ইমরান হোসেনের ফুল্লশ্রী এলাকায় ভাড়া বাসায় (৫ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যার আগে দুর্বিত্তরা ঘরে ঢুকে ইমরানের ভাইয়ের বাক প্রতিবন্ধি স্ত্রী ও সন্তানকে কাপড় দিয়ে মুখ বাধা চার দুর্বিত্ত অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
পুলিশ সদস্যর বাসায় লুটের ঘটনায় সন্দেহভাজন হিসেবে রিয়াজকে গ্রেফতার করা হয়। আটক রিয়াজকে ১৭(৪/১৯) মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *