বরিশালে বিশ্ব কিডনী দিবসে বর্নাঢ্য র‌্যালী

Spread the love

নাগরিক রিপোর্ট: বিশ্ব কিডনী দিবস উপলক্ষে বরিশালে বৃহস্পতিবার বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিবাদ্য বিষয় ছিল ‘সুস্থ কিডনি- সর্বত্র, সবার জন্য রোগ নির্নয় ও প্রতিরোধ’। নগরীর বগুড়া রোডে সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ও অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টার বরিশালের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়েছে।
প্রতিষ্ঠানের অপরেশন ইনচার্জ মোঃ ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা: নুসরাত শারমিন। উপাস্থত ছিলেন এজিএম মোঃ সোহাগ, মোস্তাকিম বিল্লাহ্ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দক্ষিনাঞ্চলে লক্ষাধিক কিডনী রোগী আছে। এর মধ্যে ৫ শতাধিক কিডনী রোগী বরিশাল অ্যারিজোনা ডায়ালাইসিস সেন্টার থেকে থেকে সেবা গ্রহন করেছে। কিডনি রোগের এই প্রকট অবস্থার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ সহ বিশ্বে কিডনি দিবসটি পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *