বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু জ্ঞান উৎসব ১৭ মার্চ

Spread the love

নাগরিক রিপোর্ট : মুজিব বর্ষ উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বঙ্গবন্ধু জ্ঞান উৎসব- ২০২০ অনুষ্ঠিত হবে ১৭ মার্চ মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জ্ঞান উৎসবে থাকবে ৭১ নম্বরের কুইজ প্রতিযোগীতা। যার প্রশ্ন হবে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ইতিহাস, বাংলা সাহিত্য এবং বরিশাল ও বরিশাল বিশ্ববিদ্যালয় ঘিরে। ৫২ মিনিটে কুইজের ৭১টি প্রশ্নের (এমসিকিউ) উত্তর দিতে হবে। এছাড়াও উৎসবে থাকবে আলোচনা সভা, সঙ্গীত ও আবৃত্তি।
১৭ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তণখোলা হলে উৎসবের কুইজ প্রতিযোগীতাসহ অন্যান্য পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতা শেষে বেলা ১টায় বিজয়ীদের মধ্যে পূরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন।##

২ Comments

  1. I understand the time you put into providing all the necessary facts.

  2. Engaging and informative; your blog offers unique and valuable.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *