নাগরিক রিপোর্ট : করোনা সংক্রামন রোধে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গতকাল বৃহস্পতিবার থেকে দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তারা। গতকাল বরিশাল পুলিশ লাইন্সে ৩শ’ পরিবারের জন্য পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল এবং ১ টি করে সাবান প্যাকেটজাত করা হয়।
প্রথম দিন বিতরনের জন্য মেট্রোপলিটনের ৪ থানার ওসি’র কাছে ১শ’ পাকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এ সময় মেট্রোপলিটনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪ থানার ওসিগন সংশ্লিস্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করবেন। ##
২০২০-০৪-০২
