সামাজিক দুরত্ব বজায় না রাখায় বরিশালে জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট: জনসমাগম রোধ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে রোববার বরিশাল নগরীতে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে জনসমাগম ছত্রভঙ্গ করেন। তারা মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করেন। টিসিবি’র ন্যায্যমূলে পন্য বিক্রি ও খাদ্য বিভাগের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি তদারকী ছাড়াও বিভিন্ন ব্যাংকে গিয়ে সামাজিক দূরত্ব মেনে ব্যাংকিং কার্যক্রম করার জন্য সংশ্লিস্ট কর্মকর্তাদের আহŸান জানান তারা।
এছাড়া দোকানে জনসমাগম করায় নগরীর সদর রোডের মোহনা জেনারেল স্টোর মালিককে ৫ হাজার টাকা এবং মোটরসাইকেলে ৩জন আরোহী ওঠানোয় ৫টি মোটর সাইকেল আটক করে মোট ১ হাজার ৮শ’ ৫০ টাকা জরিমানা করেন পৃথক ভ্রাম্যমান আদালত। এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *