ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে ১০ সহস্রাধিক মানুষ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের হিজলা ও কাজির হাটের সংযোগ স্থলে ব্রিজ ভেঙ্গে পড়ায় যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ব্রিজের একাংশ ভেঙ্গে খালের ভেতরে ঝুলে আছে। ফলে এ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি বলগেটের ধাক্কায় ব্রিজটি নাজুক হয়ে পড়ে। বলগেটটি হিজলা উপজেলা চেয়ারম্যানের ভাগ্নের। এটি মেরামত করে দেয়ার কথা থাকলেও প্রতিশ্রুিত না রাখায় এখন দুর্ভোগে পড়েছেন হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন ও মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ১০ সহস্রাধিক সাধারন মানুষ।
মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের ইউপি সদস্য শিল্পি বেগম বলেন, গত ২৬ মার্চ হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়তে হোসেন ঢালির ভাগ্নে জনির বালুবাহী বলগেট ব্রিজকে সজরে ধাক্কা দেয়। তাতে নাজুক হয়ে পড়ে ব্রিজটি। তিনি তাৎক্ষনিক বলগেটের চালককে আটক করে নৌ পুলিশের ইনচার্জ বেল্লাল হোসেনের কাছে সোপর্দ করেন। পড়ে বলগেট মালিক জনি এসে ২ উপজেলার চেয়ারম্যানে মাধ্যমে তদবির করান। ওই সময়ে প্রতিশ্রæত দেয়া হয়েছিল ব্রিজটি মেরামত করে দেয়া হবে। কিন্তু তা না করায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ব্রিজটি ভেঙ্গে পড়েছে। এ অবস্থায় হিজলা ও কাজির হাটের সংযোগে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখন ৫টাকা দিয়ে নৌকায় মানুষ অতি কস্টে পাড়াপাড় করছে। তিনি দাবী করেন এ ব্রিজ দিয়ে দৈনিক ১০ সহ¯্রাধিক মানুস চলাচল করে থাকে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, কয়েকদিন আগে ব্রিজে একটি বলগেট সজোরে ধাক্কা দেয়। যার ফলে নড়বড়ে হয়ে পড়ে ব্রিজটি। ওই সময়ে বলগেটের মালিক হিজলা উপজেলা চেয়ারম্যানর ভাগ্নে এবং বলগেট চালককে আটক বরে নৌ পুলিশ। পরে হিজলা ও মেহেন্দীগঞ্জ এর ২ উপজেলা চেয়ারম্যান ব্রিজটি মেরামত করে দেয়া হবে এমন শর্তে ওই ২জনকে ছাড়িয়ে নেয়। কিন্তু শুক্রবার ভোর রাতে ব্রিজটা ভেঙ্গে পড়ে। তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রæত আপতকালীন ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *