‘ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করার আহবান’

Spread the love

নাগরিক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও শায়েখে চরমোনাই বলেছেন, রাসুলুল্লাহর ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স ঔদ্ধত্য দেখিয়েছে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান, সংসদ অধিবেশন ডেকে ফ্রান্সের এ অপকর্মের জন্য নিন্দা প্রস্তাব পাশ করুন। এদেশের জনগণ উছৃঙ্খল ব্যক্তি ও রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চায় না। তাই ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কে প্রত্যাহারের মাধ্যমে ফ্রান্সের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এদেশের গণমানুষের প্রতিবাদের ভাষা বুঝিয়ে তাকে বিদায় দিন। বরিশালে বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচিতে শায়েখে চরমোনাই এসব কথা বলেন।


তিনি বলেন, এমন একটি জঘন্য কাজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ম্যাক্রো নিজেকে মানষিক বিকারগ্রস্থ হিসেবে বিশবাসীর কাছে জানান দিয়েছে। তিনি বলেন, ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে যে ঔদ্ধত্য দেখিয়েছে মুসলিম উম্মাহ আন্তর্জাতিকভাবে তাদেরকে বয়কটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে।


তিনি বলেন, ম্যাক্রোর প্রত্যেকটি বক্তব্য উস্কানি মূলক ও দাঙ্গা সৃষ্টির। উগ্র এমন একজন মানুষ কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে না।


ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মো: আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা সৈয়দ মো: নাছির আহমেদ কাউছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা আবদুল মান্নান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নগর সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসাইন নূরী, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি মাওলানা আমানুল্লাহ আমান, জাতীয় শিক্ষক ফোরাম নগর সেক্রেটারী প্রিন্সিপ্যাল ওমর ফারুক, ইসলামী আইনজীবী পরিষদ নগর সভাপতি এ্যাড. শেখ আবদুল্লাহ নাসের প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *