আইপিএল খেলার বাজিতে হেরে যুবকের আত্নহত্যা!

Spread the love

নাগরিক ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার বাজিতে হেরে মন্দিরের সামনে গিয়ে এক যুবক আত্মহত্যা করছে। বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। নিহত যুবক জুবরাজ তালুকদার (১৮) উপজেলার কলসকাঠী গ্রামের নিতাই তালুকদারের পুত্র।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের মত জুবরাজ পরিবারের সাথে রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পরে। পরে সবার অগোচরে বাড়ির পাশে কালী মন্দিরে সামনে একটি বেল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা শুরুর পর থেকেই জুবরাজসহ স্থানীয় কয়েক যুবক কলসাকাঠী বাজারের জুয়েলের চায়ের দোকানে বসে বাজি খেলে। বুধবার রাতেও তারা সেখানে খেলা নিয়ে বাজি ধরে। যাতে জুবরাজ ১২ হাজার টাকা বাজিতে হেরে যায়। তাদের ভাষ্য জুবরাজ বাজিতে হেরে মনের কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।


বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার নিহতের লাশ গাছের সাথে ঝুলান্ত দেখে পরিবার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদেন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে আইপিএল এর বাজির বিষয় তিনি কিছু জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *