৯ বছরের শিশুর মুখে গামছা বেঁধে ধর্ষন

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদীতে ৯ বছরের শিশুর মুখে গামছা বেঁধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম সমসিংহ গ্রামে গত মঙ্গলবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে ধর্ষক শাহ নেওয়াজ বেপারীর বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা।


গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান এজাহারের অভিযোগের বরাত দিয়ে জানান, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন দুপুরে সে বাড়ির আঙ্গিনায় খেলছিল। শাহনেওয়াজ শিশুটিকে খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। পরে মুখে গামছা বেঁধে শিশুটিকে ধর্ষন করেছে। এ ঘটনা কাউকে না বলার জন্য শিশুটির হাতে ৬০ টাকা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় বলে জানান।


শিশুটির বাবার অভিযোগ, পরে শিশুটি বাড়িতে অসুস্থ্য বোধ করে। তার মা অসুস্থতার কারন জানতে চাইলে ধর্ষনের ঘটনা খুলে বলে। ধর্ষকের আত্মীয় স্বজনের কাছে বিচার চাইলে তারা এ বিষয়ে মামলা না করার জন্য ভয়ভীতি দেখায়।


পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে শাহ্ নেওয়াজ বেপারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতে তার জবানবন্দী নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *