নাগরিক রিপোর্ট: উপকলীয় অঞ্চলের সুরক্ষার দাবিতে বরিশালে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন কোস্টাল ইয়ুথ একশন হাব ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এ কর্মসূচি পালিত হয়। ১২ নভেম্বর ভয়াল এই দিনের জলোচ্ছাসের কথা স্বরন করে আয়োজকরা বরিশাল নগরীতে পদযাত্রা শেষে অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন করেন।
বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপার্সন আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান ও কোস্টাল ইয়ুথ একশন হাবের ব্যবস্থাপক জুবায়ের ইসলাম প্রমূখ।
ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান মানববন্ধনে বলেন, উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। এরপরও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন ঝুঁকি বাড়ছে। উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাস্ট্রিয়ভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষনার দাবি জানান তিনি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- উপক‚ল দিবস ঘোষণা করা হলে সরকারের নীতিনির্ধারণী মহল, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলের গুরুত্ব বাড়বে।
