বরিশালে বছরের প্রথম দিন নতুন বই পেলো শিক্ষার্থীরা

Spread the love

নাগরিক রিপোর্ট: চলমান করোনা সংকটের মধ্যে বরিশালে বছরের প্রথম দিন সংক্ষিপ্তভাবে বই উৎসব উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান গতকাল শুক্রবার নগরীর সিষ্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এরই মধ্যে দিয়ে বরিশালে সর্বপ্রথম বই বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হলো।

স্বল্প পরিসরের এ অনুষ্ঠানে দীর্ঘদিন পরে বিদ্যালয়ে আসতে পেরে খুশী শিক্ষার্থীরা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাফিজা ইশরাত বলেন, ‘নতুন বই পেয়ে অনেক খুশি হয়েছি। এছাড়া অনেক দিন পর বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে মনটা ভালো হয়ে গেছে’।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং সরকারের দায়িত্বশীল পদক্ষেপের কারণে মহামারি পরিস্থিতিতেও বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছেন তারা।


বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল লতিফ মজুমদার, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *