শেষ মুহুর্তে প্রচারনায় মারধর, পোস্টার ছেড়ার অভিযোগ

Spread the love

নাগরিক রিপোর্ট:
তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারনার শেষ দিনে বুধবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে পৌর এলাকা উৎসব মুখরে পরিনত হয়েছে। এদিকে গৌরনদীতে ছাত্রদলের এক নেতাকে মারধর ও ধানের শীষ মার্কার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি প্রার্থী লিখিত অভিযোগ জানিয়েছেন।

ধানের শীষ প্রতীকের বিএনপি মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান অভিযোগ করেন, তার প্রচারের মাইক মঙ্গলবার সন্ধ্যা পর্র্যন্ত টরকী বন্দরে ঢুকতে দেয়নি নৌকার সমর্থকরা। এমনকি তার পোস্টার ছাত্রদলের নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে রশি দিয়ে ঝুলিয়ে আসলে ওই পোস্টার ছিঁড়ে ফেলছে ছাত্রলীগের কর্মীরা। বুধবার বেলা ১১টার দিকে টরকী বন্দর সদর রোডে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য খান মোহাম্মদ আলীকে পেয়ে তাকে মারধর করেছে কতিপয় ছাত্রলীগের নেতাকর্মী। এসব ঘটনা জানিয়ে তিনি বুধবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

শেষ দিনে বুধবার পৌরসভার ৬নং ওয়ার্ডের টিএন্ডটি মোড় থেকে সব বয়সীদের সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন নৌকা মার্কার মেয়র প্রার্থী মো: হারিছুর রহমান। বিকেলে সরকারি গৌরনদী পাইলট স্কুল মাঠে নৌকা মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান আশোকাঠি, সুন্দরদী, দক্ষিণ বিজয়পুর এলাকায় গণসংযোগ করেছেন। এ ছাড়া কাউন্সিলর প্রার্থীরা স্ব-স্ব এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এদিকে মেহেন্দীগঞ্জে শেষ দিনে আ’লীগের মেয়র প্রার্থী কামাল উদ্দিন খানের উঠান বৈঠক জনসভায় পরিনত হয়েছে। সেখানে বরিশাল নগর আ’লীগের নেতাকর্মীরা জ্বালামীয় বক্তব্যে দলের এক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন। অপরদিকে নির্বাচনের শেষ মুহুর্তেও বিএনপি প্রার্থী জিয়াউদ্দিন সজন চোখে পড়ার মত তৎপরতা ছিল না। অবশ্য কাউন্সিলর প্রার্থীদের প্রচারনায় সরব ছিল প্রতিটি ওয়ার্ড।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *