ভোলায় সন্তানকে গলা কে‌টে হত্যা

Spread the love

নাগরিক ডেস্ক: ভোলায় তাইয়েবা ইসলাম মাওয়া না‌মে দেড় বছ‌রের এক শিশু কন্যাকে দুধ খাই‌য়ে গলা কে‌টে হত্যা করার অভি‌যোগ পাওয়া গে‌ছে মানুষিক ভারসম্যহীন এক মায়ে‌র বিরু‌দ্ধে।

এ ঘটনায় ভোলা থানা পু‌লিশ হত্যার কা‌জে ব্যবহার করা দাঁসহ হত্যাকারী মা তা‌নিয়া বেগমকে (৩০) আটক করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দি‌কে ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে এ ঘটনা ঘ‌টে।

নিহত শিশু ভোলা সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউ‌নিয়‌নের ৩নং ওয়া‌র্ডের চেউয়াখালী গ্রা‌মের মো. সবুজ সা‌জীর মে‌য়ে। পু‌লিশ ও স্থানীয় কয়েকটি সূত্র জানায়, সকা‌লের দি‌কে তা‌নিয়া বেগম তার স্বামী সবুজ সাজিকে সকালের খাওয়া-দাওয়া শেষে প্রতি‌দি‌নের ন্যায় রাজ মিস্ত্রীর কাজ করার জন্য বা‌ড়ি থে‌কে বের হয়।

প‌রে তা‌নিয়া বেগম তার দেড় বছ‌রের শিশু তাই‌য়েবা ইসলাম মাওয়া‌কে বু‌কের দুধ খাওয়ান। এরপর দাঁ দি‌য়ে গলা কে‌টে শিশু‌টি‌কে হত্যা ক‌রেন। প‌রে স্থানীয়রা চিৎকার শুনে এসে গলা কাটা রক্তাক্ত শিশু‌টির লাশ ও লা‌শের পা‌শে তা‌নিয়া‌ বেগমকে দা নি‌য়ে দাঁড়ি‌য়ে থাকা অবস্থায় দেখ‌তে পে‌য়ে তা‌কে আটক ক‌রে পু‌লি‌শে খবর দেন।

ভোলা ম‌ডেল থানার পরিদর্শক (ওসি) মো. এনা‌য়েত হো‌সেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন। তিনি জানান, আমরা খবর পে‌য়ে তা‌নিয়া‌ বেগমকে আটক ক‌রেছি। তা‌কে প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদ কর‌লে সে হত্যার কথা স্বাীকার ক‌রেন। হত্যার কা‌জে ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়না তদ‌ন্তের জন্য ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় হত্যাকারীর স্বামী সবুজ সাজী বাদী হয়ে এক‌টি হত্যা মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *