বাউফলে সাংসদ ও মেয়র সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Spread the love

বাউফল সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে রোববার রাতে উপজেলার পাবলিক মাঠ এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

গুরুত্বর আহত পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম ফারুক কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘাতে জড়িতরা বাউফলের এমপি আসম ফিরোজ এবং মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই সময় উপজেলা ছাত্রলীগের ফুলের তোরা ভেঙে ফেলা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় মাগরিব বাদ বিক্ষোভ মিছিল বের করে বাউফল উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল শেষে পাবলিক মাঠ অতিক্রমকালে স্থানীয় এমপি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ সমর্থিত নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক সহ বেশ কয়েকজন আহত হন।

বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। পৌর আওয়ামী লীগের সভাপতি আহত হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *