নাগরিক রিপোর্ট:
বরিশালে নানা আয়োজনে শনিবার প্রানী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার নগরীর নবগ্রাম রোডস্থ প্রানিসম্পদ অফিসে প্রদর্শনীর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান।
এদিকে হিজলায় প্রানীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে বক্তব্য রাখেন সংসদ সদস্য পংকজ নাথ এমপি। পার্শবর্তী মেহেন্দীগঞ্জ উপজেলায়ও প্রানীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন।
