নাগরিক রিপোর্ট:
ব্যাটারিচলিত রি´া-ভ্যান বন্ধে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন রিক্সা শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে সহ¯্রাধিক রিক্সা শ্রমিক ঘন্টাব্যাপী নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন। এতে নগরীর প্রাণকেন্দ্র অনেকটা অচল হয়ে পড়ে। সমাবেশে বক্তারা নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ন করে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যানের লাইসেন্স প্রদানের দাবী জানিয়েছেন।
ব্যাটারি রি´া ও ইজিবাইজ সংগ্রাম পরিষদ এবং রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার বরিশালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে এর নেতৃত্ব ছিলেন বরিশাল জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে রিক্সা-ভ্যান শ্রমিকরা খন্ড খন্ড মিছিল নিয়ে বেলা ১১টার মধ্যে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হন। একপর্যায়ে সহ¯্রাধিক শ্রমিক সড়কের ওপর বসে পড়ে সদর রোড অবরোধ করে ফেলেন। ব্যস্ততম সময়ে প্রধান সড়ক অবরোধ করে ফেলায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের আকস্মিক ঘোষণার ফলে সারাদেশে ৫০ লাখ রিক্সা-ভ্যান শ্রমিক বেকার হয়ে পড়বেন। সংসদে ইয়াবা ও মাদকের লাইসেন্স নিয়ে আলোচনা হয়। অথচ রিক্সার ডিজাইন ও নকশা প্রনয়ন নিয়ে কোন আলোচনা না করে ৫০ লাখ মানুষের রুটি-রুজি বন্ধ করে আইন করা হয়।
নেতৃবন্দ বলেন, রাস্তা থেকে ব্যাটারী চারিত রিকশা উচ্ছেদের সিদ্ধান্ত অনেকটা মাথা ব্যথার কারনে মাথা কেটে ফেলার মত। স্বরাষ্ট্র মন্ত্রলায়ের সড়ক পরিবহণ টাস্কফোর্সের সভায় নেয়া এ সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।
সমাবেশে বক্তারা আরও বলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত সরকার প্রত্যাহার না করলে হরতালসহ কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে। নেতৃবৃন্দ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ন করে ব্যাটারিতালিত রিকশা ও ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।
শ্রমিক নেতা আবুল মানিক হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহŸায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নৌ-যান শ্রমিক ফেডারেশন সভাপতি মাস্টার আবুল হাসেম, দুলাল মল্লিক, মানিক মিয়া, মহসিন মীর, শহিদুল ইসলাম, জাকির হোসেন ও কালাম মিয়া প্রমুখ। সমাবেশ শেষে রিক্সা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
