বরিশালে লঞ্চ-বাস চলাচল বন্ধে দুর্ভোগ

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনার ভয়াবহতায় চিন্তিত বরিশালের প্রশাসন। রাজধানীর সাথে বরিশালের যোগাযোগ বিচ্ছিন্ন দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রী দুর্ভোগ বেড়েছে চরমে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার বরিশালে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বরিশাল জেলার বাসিন্দা। এ নিয়ে বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২৯৬ জন মৃত্যুবরণ করেছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৭১ জন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ৪৬৮ জনে দাঁড়িয়েছে।


বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের, পটুয়াখালীতে নতুন শনাক্ত ৬, ভোলায় শনাক্ত ১, পিরোজপুরে শনাক্ত ৬, বরগুনায় ১৬, ঝালকাঠিতে ৫ জন ব্যক্তির নতুন করে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচঅরক ডা: বাসুদেব কুমার দাস করোনা সংক্রমন রোধে স্বাস্থ্য বিধি মানার আহবান জানান।


এদিকে রাজধানীর সাথে বরিশালের লঞ্চ চলাচল বন্ধের কারনে যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে। লঞ্চ বন্ধ থাকায় আয়-রোজগার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নৌযান শ্রমিক এবং নৌযানের উপর নির্ভর অন্যান্য শ্রমিকদের। এদিকে লঞ্চ বন্ধ থাকায় বেকাদায় পড়েছেন নৌ পথে ঢাকাগামী যাত্রীরা।


ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ করায় টিকেট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। আগাম টিকেটের টাকাও ফেরত দেয়া হচ্ছে। হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বেকায়দায় পড়েছেন নি¤œ আয়ের নৌ শ্রমিক এবং নৌযান নির্ভর শ্রমিকরা। করোনাকালে লঞ্চ বন্ধ থাকলে নৌযান শ্রমিক ও নৌ নির্ভর শ্রমিকদের সহায়তা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।


বরিশাল-ঢাকা রুটের লঞ্চের একাধিক মাস্টার ও ড্রাইভার জানান, বেশীরভাগ শ্রমিক সরকারের সহায়তা পায়নি। আয় বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে শ্রমিকরা। এবার লঞ্চ বন্ধ থাকলে প্রকৃত শ্রমিকদের সহায়তা দেওয়ার দাবী জানিয়েছেন তারা।


বরিশাল বিআইডবিøউটিএ’র যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে রাজধানীর সাথে সারা দেশের যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ থাকবে। গতকাল সকাল থেকে বরিশাল নগরীর দুটি বাস টার্মিনাল এবং দক্ষিনের বিভিন্ন স্থান থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *