বরিশাল বিভাগে শনাক্তের হার ৪৭ দশমিক ২০ : মৃত্যু ২

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল বিভাগের ৬ জেলায় শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় আরও ১৬০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাড়িয়েছে ৪৭ দশমিক ২০। পটুয়াখালী জেলায় শুক্রবার ১৩ জনের নমুনা পরীক্ষায় ১০ জনই পজেটিভ শনাক্ত হন। এ জেলাতে শনাক্তের হার ৭৬ দশমিক ৯২।
স^াস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের করোনা পজেটিভ শনাক্ত দুজন মারা গেছেন। তারা হলেন, বরিশালের মুলাদী উপজেলার পেয়ারা বেগম ও ঝালকাঠীর রাজাপুর উপজেলার নুর মোহাম্মদ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করলে ১৬০ জন পজেটিভ শনাক্ত হন। এবার প্রাদূর্ভাব বৃদ্ধির শুরু থেকে ঝালকাঠীতে করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও শনিবার তা বৃদ্ধি পেয়েছে। এদিন ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জন পজেটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫৭ দশমিক ৬১। শুক্রবার ঝালকাঠীতে ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন পজেটিভ শনাক্ত হয়েছিল। তখন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৩৩।
বরিশাল জেলায় শনাক্তের হার উর্ধ্বমুখীই রয়েছে। শনাক্তের হার শুক্রবার ৪১ দশমিক ৪২ থেকে বৃদ্ধি পেয়ে শনিবার হয়েছে ৪৯ দশমিক ৫২। অর্থাৎ নমুনা পরীক্ষার অর্ধেকেই পজেটিভ শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১০৮ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জন পজেটিভ শনাক্ত হন।
ভোলাতে কম সংখ্যক মানুষ সংক্রামনা অব্যাহত আছে। ২৪ ঘন্টায় এ জেলাতে ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৪ জন পজেটিভ শনাক্ত হন। শনাক্তের হার ১১ দশমিক ৭৬। যা গত শুক্রবার ছিল ২২ দশমিক ২২।
পিরোজপুরে ৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জন এবং বরগুনাতে ২১ জনের নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ৪২ দশমিক ৮৬ ও ২৩ দশমিক ৮১।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *