নাগরিক রিপোর্ট:
লকডাউন সফল করতে বরিশালে কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন র্যাব-৮ এর সদস্যরা। বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত চেকপোস্ট, ধারাবাহিক টহল ও অভিযানের অংশ হিসেবে সোমবার নগরীর নথুল্লাবাদ বাসষ্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছেন র্যাবের সদস্যরা।
এসময় র্যাব-৮ এর অতিরিক্ত পরিচালক জামিল হাসান, উপ-পরিচালক মেজর মোঃ জাহাঙ্গীর আলম, মেজর মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নথুল্লাবাদ বাস টার্মিনালে এক ব্রিফিংয়ে র্যাব-৮ এর অতিরিক্ত পরিচালক জামিল হাসান বলেন, বরিশালে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সকল বিধি নিষেধ শতভাগ সফল করতে র্যাব সদস্যরা তৎপর রয়েছেন।
এধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী সবাই চলাচল করবেন। সব সময় মাস্ক পরিধান করবেন। বিনাকারণে কেউ ঘরের বাহিরে বের হবেন না। বিধিনিষেধ অমান্য করলে র্যাব সদস্যরা কঠোর হতে বাধ্য হবেন।
