বরিশাল বিভাগে শনাক্তের হার ৪৫.৭৫

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগের ৬ জেলায় সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় আরও ৪৩৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা রোববারের চেয়ে ৯৩ জন বেশী। রোববার ছিল ৩৪৩ জন। তবে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমে সোমবার হয়েছে ৪৫ দশমিক ৭৫। রোববার এ হার ছিল ৪৭ দশমিক ১২। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় করোনা পজেটিভ শনাক্ত ৬ রোগীর মৃত্যু হয়েছে।


তবে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান খান স্বপন জানিয়েছেন, সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১২ জনের মৃত্যু ঘটেছে। তার মধ্যে একজন পজেটিভ শনাক্ত ও অন্যদের উপসর্গ ছিল। তিনি আরও জানান, হাসপাতালের ২০০ শয্যার করোনা ওয়ার্ডে সোমবার ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারমধ্যে ৪৭ জন পজেটিভ শনাক্ত।
বিভাগীয় স^াস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৯৫৩ জনের নমুনা পরীক্ষা করলে ৪৩৬ জন পজেটিভ শনাক্ত হন। মৃত ৬ জনের মধ্যে বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুরে ২ জন করে।


সোমবারের হিসাবে বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার পটুয়াখালী জেলায় ৬২ দশমিক ৩২। এ জেলায় ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন পজেটিভ শনাক্ত হন।
চলতি সপ্তাহে ঝালকাঠীতে আক্রান্তের হারের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় এ জেলাতে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ১০০ জন পজেটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৫১ দশমিক ৮১।


একই অবস্থা পটুয়াখালীতে। সোমবার এ জেলাতে শনাক্তের হার ৬২ দশমিক ৩২। ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন এ জেলাতে পজেটিভ শনাক্ত হন।
বরগুনাতে শনাক্তের হার কিছুটা কমেছে। রোববার ছিল ৫৩ দশমিক ৬৬। সোমবার সেটা হয়েছে ৩৭ দশমিক ৭৬। এ জেলাতে ৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জন পজেটিভ শনাক্ত হয়েছে। পিরোজপুরে সংক্রামনের হারও কমতির দিকে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার রোববারের ৪৮ দশমিক ৫২ থাকলেও সোমবার সেটা হয়েছে ৪৩ দশমিক ০১। এদিন ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জন পজেটিভ শনাক্ত হন।


বিভাগীয় শহর বরিশালে শনাক্তের হার গত কয়েকদিন প্রায় কাছাকাছি অবস্থান করছে। জেলাতে সোমবার শনাক্তের হার ৪৮ দশমিক ৩১। রোববার ছিল ৪৬ দশমিক ৩৬। সোমবার ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫৭ জন পজেটিভ শনাক্ত হন।


শেবাচিম হাসপাতালের তথ্য কর্মকর্তা জে খান স্বপন জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ১১২ জন পজেটিভ শনাক্ত হন। এখানে শনাক্তের হার ৫৯ দশমিক ৫৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *