হেফাজত আমির বাবুনগরী আর নেই

Spread the love

নাগরিক ডেস্ক:
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান।

সিএসসিআর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এমজাদ হোসেন বলেন, জুনায়েদ বাবুনগরীকে দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তিনি কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়।

৬৭ বছর বয়সী আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *