ইউএনও’র বাসভবনে হামলায় হুকুমের আসামি মেয়র সাদিক

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলা বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে হুকুমের আসামি করা হয়েছে।

এছাড়া মামলায় ৩০-৪০ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকশজনকে আসামি করা হয়েছে। এদিকে বরিশাল নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রনে রাতেই বিজিবি মোতায়েন করা হয়েছে।


বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক আরেকটি মামলা দায়ের করেছে।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ মিঞা বলেন, বুধবার রাতে সরকারি বাসভবনে হামলা ভাংচুরের অভিযোগ এনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলা হুকুমের আসামি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *