বরিশালে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের ঝটিকা মানববন্ধণ

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের স্মরনে গতকাল সোমবার কয়েক মিনিট নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে দ্াড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। তাদের হাতে ছিল প্লাকার্ড। তবে তারা কোন বক্তৃতা করেননি।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘ইউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়াক ও ‘মায়ের ডাক’ নামক দুটি সংগঠন যৌথভাবে এ কর্মসূচী পালন করেছে। তাদের উদ্যেগে গুম হওয়া ব্যক্তিদের কয়েকজন স্বজন সকাল ১০টার দিকে সদর রোড বিবির পুকুরের পাড়ে কিছুক্ষন দাড়িয়ে মানববন্ধন করে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন।
ওই কর্মসূচীতে ছিলেন ২০১২ সাল থেকে নিঁখোজ ছাত্রদল নেতা দুই সহোদর ফিরোজ খান কালু (২৬) ও মিরাজ খানের (২০) মা ফিরোজা বেগম। তিনি জানান, ওই বছরের এপ্রিল মাসে কালুকে চট্রগ্রাম থেকে এবং আগষ্ট মাসে তার ছোট ভাই মিরাজকে ঢাকা থেকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে গেছে। তারপর থেকে তাদের খোঁজ নেই।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নগরীর কালিবাড়ি সড়কে সরকারি বরিশাল কলেজের প্রধান ফটকের সামনে তৎকালীন মহানগর ছাত্রদলের একাংশের যুগ্ন আহ্বায়ক ও সরকারি বরিশাল কলেজ শাখা সভাপতি রাফসান আহমেদ জিতুকে (২৪) নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ছাত্রদলের অভ্যন্তরীন বিরোধের জের ধরে ওই খুনের ঘটনা ঘটে। ওই হত্যা মামলার প্রধান আসামী ছিল ১৯ নম্বর ওয়ার্ড (কলেজ এলাকা) ছাত্রদলের সাধারন সম্পাদক ফিরোজ খান কালু। তার ভাই মিরাজও জিতু হত্যা মামলার আসামী ছিল। হত্যাকান্ডের পরই তারা আত্মগোপন করে এবং পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায় বলে স্বজনরা দাবী করে আসছেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *