একটি জাম্বুরার দাম ৬ হাজার টাকা !

Spread the love

নাগরিক ডেস্ক : একটি জাম্বুরার দাম কত হতে পারে? সর্বোচ্চ ১০০ টাকা। কিন্তু সেই একটি জাম্বুরা যখন বিক্রি হয় ছয় হাজার টাকায় তখন অবিশ্বাস্য লাগে। বিক্রিও হয়েছে নিলামে। এমন ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। ওই জাম্বুরাটির ওজন সাড়ে তিন কেজি।

ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবক ইমাম বিমান নিজের উপহার পাওয়া জাম্বুরাটি বিক্রি করেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিলামে তুললে শাহ আলম নামে এক ব্যক্তি সেটি কিনে নেন।

এর আগে, ফেসবুকে পোস্ট দিয়ে জাম্বুরাটি নিলামে তুললে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম ওঠে। জাম্বুরাটি বিক্রির অর্থ করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবায় ব্যয় করা হবে ঘোষণা দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় ঝালকাঠি পৌর মিনি পার্কে পূর্ব ঘোষণা অনুযায়ী আরেকবার সেটি সরাসরি নিলামে তোলা হয়। সেখানে ছয় হাজার টাকায় বিক্রি হয়। পরে ওই জাম্বুরাটি ১০ হাজার টাকায় কিনতে চেয়েছেন এক রাজনৈতিক নেতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *