খালে-বিলে বিষ মিশিয়ে পোনা নিধন: ৬জনকে অর্থদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মেহেন্দীগঞ্জে দীর্ঘদিন ধরে খালে, বিলে বিষ মিশিয়ে মাছের রেনু পোনা ধ্বংস করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে এমন ৬জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ৬জনকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছে। মেহেন্দীগঞ্জ থানার ওসি আবিদুর রহমানএ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র বিষ দিয়ে মাছ শিকার করে আসছিল। মঙ্গলবার রাতে মেহেন্দীগঞ্জ থানার ওসি আবিদুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে এমন ৬জনকে পৌর সভার অম্বিকাপুর এলাকা থেকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *