নাগরিক ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি খাবারেও রুচি পাচ্ছেন না বলে জানা গেছে।
সংশ্নিষ্ট চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে দেখতে প্রতিদিনই হাসপাতালে আসেন তার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান শিথি। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী নানা ধরনের খাবার রান্না করে নিয়ে যান। কিন্তু তেমন কিছু খেতে পারেন না বিএনপি নেত্রী। তাই বেডে শুয়ে পুত্রবধূকে বলেন, ‘এত খাবার আন কেন? আমি তো কিছুই খেতে পারি না।’ শাশুড়ির কাছে পুত্রবধূ জানতে চান, ‘মা আপনার কেমন লাগে? কী খেতে ভালো লাগে। জোর করে হলেও তো কিছু খেতে হবে। আপনার জন্য সবাই দোয়া করছেন। ‘
