ঋণ খেলাপির তথ্য গোপন করায় প্রার্থীতা বাতিল

Spread the love

নাগরিক রিপোর্ট:
ঋণ খোলাপির তথ্য গোপন করায় বাকেরগঞ্জের চরামদ্দি ইউপি’র ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মশিউর রহমান মারুফের মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার বিকেলে বরিশাল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল ও আপীল কর্তৃপক্ষ উভয় পক্ষের শুনানী শেষে প্রার্থীতা বাতিল ঘোষনা করেন।

আপীল কর্তৃপক্ষ মোহাম্মদ নূরুল আলম জানান, ইউপি সদস্য প্রার্থী মো. মশিউর রহমান মারুফ আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিঃ এর বরিশাল শাখায় একটি লোনের জামিনদার হিসেবে অনাদায়ী ১ লাখ ৮৮ হাজার ৮২৪ টাকার ঋণ মেয়াদউত্তীর্ণ অবস্থায় মনোনয়নপত্র জমা তারিখে অনাদায়ী থাকায় বিধি মোতাবেক প্রার্থীতা বাতিল করা হয়েছে।

গতকাল সিনিয়র নির্বাচন কার্যালয়ে এ শুনানী চলাকালে জামিনদার হিসেবে ঋণ খেলাপি প্রার্থী মশিউর রহমান মারুফ, প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ ও আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার মো. আহসান হাবিব, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপিল কর্তৃপক্ষ দীর্ঘ শুনানী শেষে সকলের উপস্থিতি এ আদেশ দেন।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বরের চতুর্থ ধাপে বাকেরগঞ্জ উপজেলার নির্বাচনে চরামদ্দি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *