নাগরিক রিপোর্ট ॥ নৌযান শ্রমিকদের ধর্মঘটে যাত্রীবাহি নৌযান ধর্মঘটের আওতামুক্ত ঘোষণা করা করা হয়েছে। যাত্রীবাহি নৌযান ছাড়া পণ্য ও জ্বালানীবাহি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ধর্মঘটি শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম এ তথ্য জানিয়েছেন। এর ফলে বরিশাল নৌবন্দরে প্রান ফিরে এসেছে। সন্ধ্যা থেকে চলাচল শুরু করেছে লঞ্চ।
নৌযান শ্রমিকদের ৬টি সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার মধ্যরাতে সারাদেশে ধর্মঘট শুরু হয়। ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ ধর্মঘট আহ্বান করা হয়। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম বুধবার বিকাল ৪টায় জানান, যাত্রী দূর্ভোগের বিষয়টি বিবেচনা করে শুধুমাত্র যাত্রীবাহি নৌযান ধর্মঘটের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
লঞ্চ লেবার এসোশিয়েসনের বরিশাল জেলা সভাপতি শেখ আবুল হাশেম মাষ্টার জানান, তারা গতকাল সকাল থেকে গোটা দক্ষিণাঞ্চলে যাত্রীবাহিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেন। বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় সভাপতি তাকে জানিয়েছেন, যাত্রীবাহি নৌযান ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
২০১৯-০৭-২৪
